1 hours ago

তারেক রহমানের সঙ্গে আমাদের সম্পর্ক শুধু নির্বাচনের নয়

jagonews24.com

Friday, February 6, 2026

1 min read
তারেক রহমানের সঙ্গে আমাদের সম্পর্ক শুধু নির্বাচনের নয়
Share:

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, তারেক রহমানের সঙ্গে আমাদের যে সম্পর্ক, তা শুধু নির্বাচনের সম্পর্ক নয়। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাত ৯ টায় গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের হরিদ...

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, তারেক রহমানের সঙ্গে আমাদের যে সম্পর্ক, তা শুধু নির্বাচনের সম্পর্ক নয়। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাত ৯ টায় গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনি সভায় এ কথা বলেন তিনি।

নুরুল হক নূর বলেন, বরিশালের বিভাগীয় জনসভায় তারেক রহমান বিনয়ের সঙ্গে বলেছেন ‘আপনারা নূরকে জয়ী করবেন। আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন আমাদের একজন’। এজন্যই সবকিছু উপেক্ষা করে আমি এবং গণঅধিকার পরিষদ আমরা বিএনপির সঙ্গে জোট করেছি।

তিনি আরও বলেন, তারেক রহমান বাংলাদেশকে সংকট থেকে উত্তোলনে সেই দূর প্রবাস থেকেও আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন, কথা শুনেছেন।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে নুর বলেন, বিএনপি সরকার গঠন করলে আগামী পাঁচ বছরের মধ্যে গরিব মানুষরা স্বাস্থ্যসেবা পাবে। আমরা তাদেরকে স্বাস্থ্য কার্ড করে দেবো। কৃষকদের উন্নতির জন্য কৃষক কার্ড করে দেবো। জেলেরা সহায়তা পাবে, তাদের টাকা কেউ মেরে খেতে পারবে না, কেউ গায়েব করতে পারবে না।

মাহমুদ হাসান রায়হান/এনএইচআর/জেআইএম

Read the full article

Continue reading on jagonews24.com

Read Original

More from jagonews24.com