চট্টগ্রামকে দক্ষ তরুণদের কেন্দ্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নোমানের
jagonews24.com
Thursday, February 5, 2026

চট্টগ্রামকে দক্ষ তরুণদের কেন্দ্র বা ‘স্কিলড ইয়ুথ হাব’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন চট্টগ্রাম-১০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাঈদ আল নোমান। তিনি বলেন, দক্ষ, প্রশিক্ষিত ও আত্মনির্ভরশীল তরুণ সমাজ গড়ে তুলতে পারলেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। বুধবার (৪ ফেব্রুয়ারি) নগরীর ১১ নম্বর ওয়...
চট্টগ্রামকে দক্ষ তরুণদের কেন্দ্র বা ‘স্কিলড ইয়ুথ হাব’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন চট্টগ্রাম-১০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাঈদ আল নোমান। তিনি বলেন, দক্ষ, প্রশিক্ষিত ও আত্মনির্ভরশীল তরুণ সমাজ গড়ে তুলতে পারলেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
বুধবার (৪ ফেব্রুয়ারি) নগরীর ১১ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে এসব কথা বলেন সাঈদ আল নোমান। এ সময় তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
সাঈদ আল নোমান বলেন, চট্টগ্রামের তরুণদের মধ্যে বিপুল মেধা ও সম্ভাবনা রয়েছে। তবে সেই সম্ভাবনা কাজে লাগাতে যুগোপযোগী প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও কর্মমুখী দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়াতে হবে।
আরও পড়ুন
ধর্ম কখনোই সাম্প্রদায়িক নয়, মানুষই বিভাজন তৈরি করে: আমীর খসরু
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আইটি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, কারিগরি শিক্ষা, স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
রাজনীতি প্রসঙ্গে নোমান বলেন, রাজনীতি ক্ষমতা অর্জনের মাধ্যম নয় বরং মানুষের সেবা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগ। তরুণদের দক্ষ করে গড়ে তুলতে পারলে তারাই ভবিষ্যতে দেশ ও জাতির নেতৃত্ব দেবে।
গণসংযোগকালে তরুণদের কর্মসংস্থান, শিক্ষা এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বিএনপির এই প্রার্থী। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গণসংযোগে অংশ নেন।
এমআরএএইচ/বিএ/এমএস
Read the full article
Continue reading on jagonews24.com


