২৩ জনকে হত্যা: মেনন-কামরুলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
jagonews24.com
Tuesday, February 3, 2026
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন প্রসিকিউশন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন প্রসিকিউশন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রেজিস্ট্রার বরাবর এ অভিযোগ জমা করা হয়।
পরে প্রসিকিউটর গাজা এমএইচ তামিম জানান, এই দুই নেতার বিরুদ্ধে ২৩ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধে দুটি অভিযোগ আনা হয়েছে।
এ মামলায় আজ শুনানি হওয়ার কথা রয়েছে। এতে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পরবর্তী কার্যক্রম ও শুনানির তারিখ নির্ধারণ করবেন আদালত। আসামিরা অন্য মামলায় গ্রেফতার হয়ে কারাগারেই আছেন।
এফএইচ/ইএ
Read the full article
Continue reading on jagonews24.com
More from jagonews24.com
31 minutes ago
Snakebite: FCTA to sanction hospitals over protocol negligence, confirms antivenom surplus
31 minutes ago
Video: Massive fire rips through Tehran market, tower of smoke seen for miles
31 minutes ago
‘Outstanding’ BBC crime thriller returns and fans can’t get enough

32 minutes ago