1 hours ago

আ’লীগ কার্যালয়ে টানানো ব্যানার সরিয়ে দিলেন বৈষম্যবিরোধী নেতারা

jagonews24.com

Wednesday, February 18, 2026

2 min read
আ’লীগ কার্যালয়ে টানানো ব্যানার সরিয়ে দিলেন বৈষম্যবিরোধী নেতারা
Share:

কুড়িগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুঁড়িয়ে দেওয়া কার্যালয়ে ব্যানার টানিয়েছেন দলটির কর্মীরা। এছাড়াও সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের শাপলা চত্বর এলাকায় দলটির জেলা কার্যালয়ের ধ্বংসস্তূপে এই ব্যানারটি ঝুলতে দেখা যায়। পরে সেখানে উপস্থিত ...

কুড়িগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুঁড়িয়ে দেওয়া কার্যালয়ে ব্যানার টানিয়েছেন দলটির কর্মীরা। এছাড়াও সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের শাপলা চত্বর এলাকায় দলটির জেলা কার্যালয়ের ধ্বংসস্তূপে এই ব্যানারটি ঝুলতে দেখা যায়। পরে সেখানে উপস্থিত হয়ে ব্যানার খুলে ফেলার পাশাপাশি কার্যালয়ের টিনের বেড়া ভেঙে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

জানা যায়, ব্যানার টানানোর সময়ের একটি ভিডিও জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজু আহমেদ তার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে লেখেন, ‘কুড়িগ্রামের মাটিতে আওয়ামী লীগের পতাকা উড়বেই।’

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, গুঁড়িয়ে দেওয়া ভবনের সামনে লাগানো ব্যানারে লেখা- ‘বাংলাদেশ আওয়ামী লীগ, কুড়িগ্রাম জেলা কার্যালয়।’ এসময় সেখানে ৫-৭ জন যুবককে দেখা যায়।

ভিডিওটিতে দেখা যায়, পতাকা ও ব্যানার লাগানোর পর তারা সেখানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন। তাদের কণ্ঠে ‘জয় বাংলা, শেখ মুজিব, লও লও লও সালাম’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, এবং ‘কুড়িগ্রামের মাটি, আওয়ামী লীগের ঘাঁটি’এমন নানা স্লোগান শোনা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবদুল আজিজ নাহিদ সেখানে উপস্থিত হন ও নিজ হাতে ব্যানারটি ছিঁড়ে ফেলেন।

এরপর দুপুর ১২টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে গুঁড়িয়ে দেওয়া আওয়ামী লীগ কার্যালয়ের চারপাশের টিনের বেড়া ভেঙে দেন।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, আওয়ামী লীগের ওই ধ্বংসস্তূপে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।

রোকনুজ্জামান মানু/এমএন/এমএস

Read the full article

Continue reading on jagonews24.com

Read Original

More from jagonews24.com