1 hours ago

কৃষিসহ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আমিন উর রশীদ

jagonews24.com

Wednesday, February 18, 2026

1 min read
কৃষিসহ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আমিন উর রশীদ
Share:

টেকনোক্র্যাট মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ পেয়েছেন তিনটি মন্ত্রণালয়। সেগুলো হলো- কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।  মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন আমিন উর রশীদসহ মন্ত্রিসভার অন্য সদস্যরা। তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সা...

টেকনোক্র্যাট মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ পেয়েছেন তিনটি মন্ত্রণালয়। সেগুলো হলো- কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন আমিন উর রশীদসহ মন্ত্রিসভার অন্য সদস্যরা। তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

বিএনপি নেতৃত্বাধীন এ নতুন সরকারের টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন এমন ব্যক্তি) মন্ত্রী আমিন উর রশীদ। 

আরও পড়ুন
৫০ জনের মন্ত্রিসভায় নতুন মুখ ৪১ 
বুধবার সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমিন উর রশীদ ইয়াছিন কুমিল্লা-৬ (সদর) আসনে ধানের শীষ নিয়ে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছিলেন। তবে এই আসনে দলের মনোনয়ন পান দলের চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নিলেও গত ১৯ জানুয়ারি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। প্রায় ১৯ বছর পর গঠিত বিএনপি সরকারের মন্ত্রিসভায় রয়েছেন ৫০ জন। এরমধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

এনএইচ/কেএসআর

Read the full article

Continue reading on jagonews24.com

Read Original

More from jagonews24.com