1 hours ago

বাণিজ্য ও শিল্পসহ তিন মন্ত্রণালয়ের দায়িত্বে মুক্তাদির

jagonews24.com

Wednesday, February 18, 2026

1 min read
বাণিজ্য ও শিল্পসহ তিন মন্ত্রণালয়ের দায়িত্বে মুক্তাদির
Share:

বাণিজ্য ও শিল্পসহ তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। সেগুলো হলো- বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়।   মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে সংসদ ভবনে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন মুক্তাদিরসহ মন্ত্রিসভার অন্য সদস্যরা। তাদের শপথ পড়ান রাষ্...

বাণিজ্য ও শিল্পসহ তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। সেগুলো হলো- বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়।  

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে সংসদ ভবনে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন মুক্তাদিরসহ মন্ত্রিসভার অন্য সদস্যরা। তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে রাতে গেজেট জারি হয়।   

খন্দকার আব্দুল মুক্তাদির এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রিসভায় ডাক পেলেন।

আরও পড়ুন
মন্ত্রী হিসেবে শপথ নিলেন ২৫ জন 
মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ 

১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর জন্ম নেওয়া খন্দকার আব্দুল মুক্তাদিরের বাসা সিলেট নগরের তোপখানা এলাকায়। তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশায় ব্যবসায়ী মুক্তাদিরের সক্রিয় রাজনীতি শুরু হয় ২০১২ সাল থেকে।  

২০১৬ সাল থেকে তিনি বিএনপি চেয়ারপারসনের (বর্তমানে চেয়ারম্যান) উপদেষ্টা হিসেবে আছেন। অতীতে তিনি কখনো জনপ্রতিনিধি ছিলেন না। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি-মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।  

খন্দকার আব্দুল মুক্তাদিরের বাবা খন্দকার আব্দুল মালিক ১৯৭৯, ১৯৯১ ও ১৯৯৬ সালে সিলেট-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ছিলেন। 

এনএইচ/কেএসআর

Read the full article

Continue reading on jagonews24.com

Read Original

More from jagonews24.com