2 hours ago

ঢাবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

jagonews24.com

Tuesday, February 17, 2026

2 min read
ঢাবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
Share:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীনবরণ এবং এমএস শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় মিলনায়তনে এ নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়...

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীনবরণ এবং এমএস শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় মিলনায়তনে এ নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. আসফাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। নবীন বরণ ও বিদায় সংবর্ধনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আল মোজাদ্দেদী আলফেছানী স্বাগত বক্তব্য দেন। অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন শুভেচ্ছা বক্তব্য রাখেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. তাহমিনা ইসলাম।

চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাসফিয়া বিনতে হেলাল নবীন শিক্ষার্থী এবং রাহিলা ইরাম বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে মানপত্র পাঠ করেন। নবীন শিক্ষার্থীদের পক্ষে নাফিসা আক্তার ঐশী ও বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে সৈয়দ নাসিফ ইলিয়াস ফারুকী অনুভূতি ব্যক্ত করেন। চতুর্থ বর্ষের শিক্ষার্থী মারুফা আক্তার কলি ও মাছুমা মমতাজ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

বিভাগের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে কৃতিত্বের স্বাক্ষর রাখায় এমএস শ্রেণির শিক্ষার্থী এম এম তানজিম আলম, মুহাম্মদ ময়দুল ও সৈয়দ নাছিব ইলিহাস ফারুকীকে অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয়। এছাড়া আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিভিন্ন বর্ষের পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ১৪ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

শিক্ষার্থীরা হলেন- সুহানা মৌরিন, মারজানা ইয়াসমিন লিজা, সায়মা আক্তার, কানিজ ফাতেমা বুশরা, কামরুন্নাহার কনা, রাহিলা ইরাম, সুমাইয়া ইসলাম, নুসরাত জাহান লিজা, রুবাইয়া ইয়াসমিন ইরিন, ইমন বাড়ৈ, মার্জিয়া খাতুন, মোছা. শাহানাজ নুসরাত ও রুপা রানী রায়।

প্রথম ও দ্বিতীয় বর্ষের ৬ জন শিক্ষার্থীকে অধ্যাপক ড. শেখ শামীমুল আলম স্মৃতি বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত প্রথম বর্ষের শিক্ষার্থীরা হলেন- নওশীন ফারুকী আনিকা, নাফিজা আক্তার ঐশী ও আহমেদ ইমতিয়াজ। বৃত্তিপ্রাপ্ত দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা হলেন- সিয়াম হোসেন রনি, ফরহাদ বাদশা ও সাদিয়া ইসলাম।

এফএআর/এমকেআর

Read the full article

Continue reading on jagonews24.com

Read Original

More from jagonews24.com