2 hours ago

গণতান্ত্রিক উত্তোরণের প্রথম দিনেই বিএনপি জনরায় উপেক্ষা করলো

jagonews24.com

Tuesday, February 17, 2026

1 min read
গণতান্ত্রিক উত্তোরণের প্রথম দিনেই বিএনপি জনরায় উপেক্ষা করলো
Share:

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণতান্ত্রিক উত্তোরণের প্রথম দিনেই বিএনপি জনরায় উপেক্ষা করার খারাপ দৃষ্টান্ত তৈরি করলো বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। গাজী আতাউর রহমান ব...

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণতান্ত্রিক উত্তোরণের প্রথম দিনেই বিএনপি জনরায় উপেক্ষা করার খারাপ দৃষ্টান্ত তৈরি করলো বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেন, জুলাই সনদের ধারা-৮ এ পরিষ্কারভাবে সংবিধান সংস্কার পরিষদ গঠন করার কথা বলা হয়েছে এবং ধারা-৯ এ একই অনুষ্ঠানে একই ব্যক্তির কাছে শপথ নেওয়ার কথা বলা আছে। এসব বিষয়ে আইনি নানা বিতর্ক থাকলেও বিএনপিসহ সবাই সেই জুলাই সনদে স্বাক্ষর করেছে। এই সনদের ওপরেই গণভোট হয়েছে এবং তাতে জনগণ সায় দিয়েছে।

তিনি বলেন, এখন পুরোনো আইনি বিতর্ক তুলে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া স্পষ্টত জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করা, জুলাই সনদে প্রাপ্ত জনরায়কে উপেক্ষা করা। হাজারো মানুষের উৎসর্গিত জীবনের পাটাতনে দাঁড়িয়ে এই আচরণ বিএনপির কাছে প্রত্যাশিত ছিল না। গণতান্ত্রিক উত্তোরণের প্রথম দিনেই বিএনপি জনরায়কে উপেক্ষা করার খারাপ দৃষ্টান্ত তৈরি করলো।

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোড়ে জনরায়কে উপেক্ষা করার পরিণতি কখনোই ভালো হয় না। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রাপ্ত সংখ্যাগরিষ্ঠতাকে যদি বিএনপি এভাবে ব্যবহার করে তাহলে দেশ আগের তিমিরেই ফিরে যাবে বলে আশঙ্কা হচ্ছে। তাই অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে জুলাই সনদের বাস্তবায়ন শুরু করুন।

আরএএস/ইএ

Read the full article

Continue reading on jagonews24.com

Read Original

More from jagonews24.com