জেনেভায় তৃতীয় দফা ত্রিদেশীয় বৈঠক শুরু
jagonews24.com
Tuesday, February 17, 2026

চার বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে তৃতীয় দফা ত্রিদেশীয় বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে উভয় দেশের প্রতিনিধি দল। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে আলোচনা অনেকটা অগ্রসর হলেও ইউক্রেনের ওপর হামলা অব্যাহত রেখেছ...
চার বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে তৃতীয় দফা ত্রিদেশীয় বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে উভয় দেশের প্রতিনিধি দল।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে আলোচনা অনেকটা অগ্রসর হলেও ইউক্রেনের ওপর হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতভর প্রায় ৪০০টি ড্রোন এবং বিভিন্ন ধরনের ২৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ২৫টি ক্ষেপণাস্ত্র এবং ৩৬৭টি রুশ ড্রোন (ইউএভি) ধ্বংস করেছে। বিমানবাহিনীর বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ইউক্রেনীয় সংবাদ সংস্থা ইউক্রেনিফর্ম।
প্রতিবেদনের তথ্য মতে, মোট ৩৯২টি আক্রমন নস্যাৎ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—২০টি বি-১০১ এয়ার-লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্র, চারটি ইস্কান্দার-কে ক্রুজ ক্ষেপণাস্ত্র, একটি বি-৫৯/৬৯ গাইডেড এয়ার-লঞ্চড ক্ষেপণাস্ত্র এবং ৩৬৭টি বিভিন্ন ধরনের ড্রোন যার মধ্যে শাহেদ, গেরবেরা, ইতালমাসসহ অন্যান্য ইউএভি রয়েছে।
এর আগে চলতি বছরের ২৩ জানুয়ারি অনুষ্ঠিত ত্রিদেশীয় বৈঠকে যুদ্ধ বন্ধের জন্য ইউক্রেনকে চূড়ান্ত শর্ত দিয়েছিল রাশিয়া। শর্ত হচ্ছে- ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল থেকে তাদের সেনা প্রত্যাহার করতে হবে। এরপর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আবু-ধাবিতেই আরেক দফা ত্রিদেশীয় বৈঠক হয়।
ট্রাম্পের ২৮ দফা শান্তি প্রস্তাব অনুযায়ী, ইউক্রেনের ক্রিমিয়া, লুহান্সক ও দোনেৎস্ক অঞ্চলকে ‘কার্যত রুশ ভূখণ্ড’ হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্রসহ বহু পক্ষ। পরিকল্পনায় ইউক্রেনের সামরিক বাহিনীর আকার সীমিত করার কথা বলা হয়েছে ও ধীরে ধীরে মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব রয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
কেএম
Read the full article
Continue reading on jagonews24.com