‘একটু তো খারাপ লাগছেই’ বললেন বিসিএলেও উপেক্ষিত মাহফুজুর রাব্বি
jagonews24.com
Tuesday, February 17, 2026

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) এবারের আসর হবে ওয়ানডে সংস্করণে। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই আসরের জন্য গত রোববার চার দলের স্কোয়াড ও অধিনায়কের নাম ঘোষণা করেছে বিসিবি। এবারের আসরে সাউথ জোনের নেতৃত্বে থাকছেন মেহেদী হাসান মিরাজ, নর্থ জোনের দায়িত্ব সামলাবেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া ইস্...
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) এবারের আসর হবে ওয়ানডে সংস্করণে। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই আসরের জন্য গত রোববার চার দলের স্কোয়াড ও অধিনায়কের নাম ঘোষণা করেছে বিসিবি।
এবারের আসরে সাউথ জোনের নেতৃত্বে থাকছেন মেহেদী হাসান মিরাজ, নর্থ জোনের দায়িত্ব সামলাবেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া ইস্ট ও সেন্ট্রাল জোনের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে যথাক্রমে ইয়াসির আলী চৌধুরী ও মাহিদুল ইসলাম অঙ্কনের কাঁধে।
বিপিএলের সবশেষ আসরে ফিক্সিং সন্দেহে মাঠের বাইরে থাকা এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকতদের জন্য এবারের বিসিএল ফেরার মঞ্চ হলেও, আড়ালেই থেকে যাচ্ছেন একঝাঁক প্রতিভাবান তরুণ।
সবশেষ ‘অদম্য টি-টোয়েন্টি কাপে’ জায়গা না পাওয়া মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন ও মুশফিক হাসানদের কপাল খোলেনি এই টুর্নামেন্টেও। জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারদের সাথে ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার সুযোগ বঞ্চিত হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ এই উদীয়মান ক্রিকেটাররা।
বিশেষ করে যুব এশিয়া কাপজয়ী অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির কণ্ঠে ঝরেছে আক্ষেপ। গতকাল সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আক্ষেপ কিনা জানি না, তবে একটু খারাপ লাগা তো কাজ করছেই। একজন খেলোয়াড় হিসেবে আমরা যত ম্যাচ খেলব, যত সুযোগ আসবে, তত শিখতে পারব। আমাদের জাতীয় দলের যে ভাইয়েরা রয়েছে, তাদের সাথে ড্রেসিংরুম শেয়ার করতে পারতাম।’
তিনি আরও বলেন, ‘একটা অন্যরকম ভালোলাগা তো আছেই, একটা অন্যরকম অভিজ্ঞতাও। তারা অনেক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে আমাদের দেশের হয়ে। তাদের সাথে ড্রেসিংরুম শেয়ার করা বা ম্যাচ খেলার সুযোগ যদি পাওয়া যায় পাওয়া যেত, তাহলে আমার নিজের জন্য ব্যক্তিগতভাবে ভালো হতো।’
তবে কেন তাদের সুযোগ হয়নি, সে বিষয়ে বিসিবির পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া না গেলেও বিষয়টি নিয়ে দেশের ক্রিকেট মহলে আলোচনার সৃষ্টি হয়েছে।
এসকেডি/এমএমআর
Read the full article
Continue reading on jagonews24.com
More from jagonews24.com
40 minutes ago
Alongside legends: Emmanuel Macron meets Manoj Bajpayee, Anil Kapoor and others
42 minutes ago
Crue dans le Maine-et-Loire : berges de Maine, pompiers appelés à Rochefort, hypermarché sous l’eau : on fait le point
44 minutes ago
Tarife: Verdi ruft zu weiteren Warnstreiks im Nahverkehr auf

44 minutes ago