8 hours ago

সাতক্ষীরা-১ আসনে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপির

jagonews24.com

Monday, February 16, 2026

1 min read
সাতক্ষীরা-১ আসনে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপির
Share:

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক ভোট কারচুপি ও প্রশাসনিক হস্তক্ষেপে ফলাফল পরিবর্তনের অভিযোগ তুলেছে তালা উপজেলা বিএনপি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে তালা ডাকবাংলো চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই নির্বাচনি ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় ভোটগ্রহণের ...

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক ভোট কারচুপি ও প্রশাসনিক হস্তক্ষেপে ফলাফল পরিবর্তনের অভিযোগ তুলেছে তালা উপজেলা বিএনপি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে তালা ডাকবাংলো চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই নির্বাচনি ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় ভোটগ্রহণের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করেন, জেলা প্রশাসক আফরোজা আখতার ও নির্বাচনি কর্মকর্তাদের সরাসরি হস্তক্ষেপে এই নির্বাচনে বড় ধরনের ভোট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে।

তারা দাবি করেন, প্রশাসনের সাজানো নীল নকশা অনুযায়ী, সাধারণ ভোটারদের ভোটদানে বাধা দিয়ে কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে প্রশাসনের সহায়তায় বিপুল পরিমাণ ভুয়া ব্যালটে সিল মেরে বাক্সে ভরে অস্বাভাবিকভাবে ৭৫-৮০ শতাংশ ভোটার উপস্থিতি দেখানো হয়েছে, যা বাস্তবে অসম্ভব।

সংবাদ সম্মেলনে তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে নেতৃবৃন্দ পুনরায় সুষ্ঠু নির্বাচনের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

আহসানুর রহমান রাজীব/কেএইচকে/জেআইএম

Read the full article

Continue reading on jagonews24.com

Read Original

More from jagonews24.com