জুয়ার দেনা শোধ করতে বন্ধুকে হত্যা করে অটোরিকশা ছিনতাই, আটক-৪
jagonews24.com
Monday, February 16, 2026

মুন্সিগঞ্জে নিখোঁজের ১৯ দিন পর অটোরিকশা চালক সাকিল খালাসীর (২৯) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিন বন্ধুর সুপরিকল্পিত পরিকল্পনায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে সাকিলকে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ ৪ জনকে আটক করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপু...
মুন্সিগঞ্জে নিখোঁজের ১৯ দিন পর অটোরিকশা চালক সাকিল খালাসীর (২৯) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিন বন্ধুর সুপরিকল্পিত পরিকল্পনায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে সাকিলকে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ ৪ জনকে আটক করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।
এ ঘটনায় আটককৃতরা হলেন- রাজন শেখ (২৫), ইমরান সরকার (১৯),শরীফ সুলতান আফসু (২৫) ও মো. ইউসুফ গাজী (৬০) অভিযুক্ত চারজনের বাড়ি মুন্সিগঞ্জ সদরের উত্তর চরমশুরা ও শহরের দক্ষিণ ইসলামপুর এলাকায় বলে তিনি নিশ্চিত করেন।
পুলিশ সুপার জানান, মূল পরিকল্পনাকারী মো. ইউসুফ গাজী এক আত্মীয়র কাছ থেকে ২৫ হাজার টাকা ঋণ নিয়ে জুয়ার আড্ডায় হেরে যান। সেই ঋণের টাকা পরিশোধের চাপ সইতে না পেরে তিনি অন্য দুই বন্ধুকে নিয়ে অটোরিকশা ছিনতাইয়ের ছক আঁকেন। ছিনতাই করা অটোরিকশাটি পাশের জেলা নারায়ণগঞ্জের একটি ভাঙারি দোকানে মাত্র ২০ হাজার টাকায় বিক্রি করা হয়। সেই টাকা থেকে তারা মাথাপিছু ৬ হাজার ৫০০ টাকা করে ভাগ করে নেয়। এছাড়া নিহতের মোবাইল ফোনটি মাত্র ২ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল।
পুলিশ জানায়, গত ২৭ জানুয়ারি বিকেলে পূর্বপরিকল্পনা অনুযায়ী অটোরিকশা চালক সাকিলকে কৌশলে নির্জন স্থানে ডেকে নিয়ে যায় তারই তিন বন্ধু। মুন্সিগঞ্জ সদর উপজেলার মেঘনার পাড়ের রমজানবেগ এলাকার একটি নির্জন স্থানে নিয়ে তাকে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে মরদেহটি একটি কাশবনে গুম করে রেখে তারা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
এরপর গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ রমজানবেগ এলাকার কাশবন থেকে সাকিলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। স্বজনরা মরদেহ শনাক্ত করার পর জেলা ডিবি ও পুলিশ অভিযানে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় গত রাতেই হত্যাকাণ্ডের মূল হোতা ইউসুফ গাজীসহ তিন বন্ধুকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অটোরিকশা কেনাবেচার সঙ্গে জড়িত আরও একজনকে আটক করে পুলিশ।
পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, সাকিলের ব্যবহৃত সেই মোবাইল ফোনের সূত্র ধরেই চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের জট খুলেছে। আটককৃতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
শুভ ঘোষ/কেএইচকে/জেআইএম
Read the full article
Continue reading on jagonews24.com
More from jagonews24.com

5 minutes ago
'Crackdown On Illegal Content': UK Brings AI Chatbots Under Online Safety Rules

7 minutes ago
Фетисов вручил юным хоккеистам клюшки из кремлевской елки

7 minutes ago
Спецоперация, 16 февраля: ВС России освободили два населенных пункта
8 minutes ago