2 hours ago

লাল মিনি ড্রেসে আত্মবিশ্বাসী তৃণা

jagonews24.com

Monday, February 16, 2026

1 min read
লাল মিনি ড্রেসে আত্মবিশ্বাসী তৃণা
Share:

কলকাতার পর্দার আলোয় যেমন মন জয় করেন তৃণা সাহা, পর্দার বাইরে তার ফ্যাশনও ততটাই দৃষ্টি আকর্ষণ করে। টালিউডের স্টাইলিশ অভিনেত্রীদের ভিড়ে তৃণার উপস্থিতি একেবারেই আলাদা। দেশি হোক বা আন্তর্জাতিক পোশাক, প্রতিটি লুকে তিনি তৈরি করেন এক স্বতন্ত্র ছাপ। সম্প্রতি এক ফটোশ্যুটে তিনি ধরা দিয়েছেন চোখধাঁধানো লাল মি...

কলকাতার পর্দার আলোয় যেমন মন জয় করেন তৃণা সাহা, পর্দার বাইরে তার ফ্যাশনও ততটাই দৃষ্টি আকর্ষণ করে। টালিউডের স্টাইলিশ অভিনেত্রীদের ভিড়ে তৃণার উপস্থিতি একেবারেই আলাদা।

লাল মিনি ড্রেসে আত্মবিশ্বাসী তৃণাদেশি হোক বা আন্তর্জাতিক পোশাক, প্রতিটি লুকে তিনি তৈরি করেন এক স্বতন্ত্র ছাপ। সম্প্রতি এক ফটোশ্যুটে তিনি ধরা দিয়েছেন চোখধাঁধানো লাল মিনি ড্রেসে, যা পুরোপুরি বোল্ড ও ভ্যালেন্টাইন স্পিরিটকে তুলে ধরেছে।

লাল মিনি ড্রেসে আত্মবিশ্বাসী তৃণালাল মিনি ড্রেসটি মূলত শিয়ার ফেব্রিকের, যা তার শরীরের কার্ভগুলোকে সুন্দরভাবে হাইলাইট করেছে। হাই নেকলাইন, সূক্ষ্ম ড্রেপিং এবং গ্যাদার্ড ডিজাইন লুকটিকে করেছে আরও স্টাইলিশ।

লাল মিনি ড্রেসে আত্মবিশ্বাসী তৃণামেকআপে প্রাধান্য পেয়েছে চোখের সাজ, লাল আইলাইনার এবং মাশকারা যেন যথাসম্ভব স্বাভাবিক আর ঠোঁটে শুধুই ন্যুড লিপকালার।

লাল মিনি ড্রেসে আত্মবিশ্বাসী তৃণাচুলের স্টাইলিংও মিনিমাল, লো পনিটেইল তাকে দিয়েছে পরিমিত সৌন্দর্য। গয়নায় শুধু ছোট স্টাড ইয়াররিং এবং হাতে একটি স্টেটমেন্ট রিং, যা লুকটিকে আরও পরিপূর্ণ করেছে।

লাল মিনি ড্রেসে আত্মবিশ্বাসী তৃণা

পার্টি বা সন্ধ্যার আউটিং যেকোনো অনুষ্ঠানের জন্য এই লাল মিনি ড্রেস দিচ্ছে আত্মবিশ্বাসী, বোল্ড এবং ফ্যাশনেবল লুক, যা সহজেই নজর কাড়ে। তৃণার এই লুক প্রমাণ করছে, সাহসী রঙ, নিখুঁত কাট এবং স্বাভাবিক স্টাইলিং মিলেই তৈরি করতে পারে নজরকাড়া ফ্যাশন স্টেটমেন্ট।

জেএস/

Read the full article

Continue reading on jagonews24.com

Read Original

More from jagonews24.com