1 hours ago

ভোলায় এক ব্যক্তিকে কু‌পি‌য়ে হত্যা

jagonews24.com

Sunday, February 15, 2026

1 min read
ভোলায় এক ব্যক্তিকে কু‌পি‌য়ে হত্যা
Share:

ভোলার চরফ্যাশ‌নে রা‌তের আঁধা‌রে মো. ভূট্টু (৪৫) নামের এক ব্যক্তিকে কু‌পি‌য়ে হত্যা ক‌রে‌ছে দুর্বৃত্তরা। শ‌নিবার রা‌তে শশীভূষণ থানার রসূলপুর ইউনিয়‌নের ৫ নম্বর ওয়া‌র্ডের ক‌লের হাট রাস্তার মাথা এলাকায় নিহ‌তের বা‌ড়ির সাম‌নে পাকা সড়‌কে এ ঘটনা ঘ‌টে। ভূট্টু ভোলার চরফ‌্যাশন উপ‌জেলার শশীভূষণ থানার রসূলপ...

ভোলার চরফ্যাশ‌নে রা‌তের আঁধা‌রে মো. ভূট্টু (৪৫) নামের এক ব্যক্তিকে কু‌পি‌য়ে হত্যা ক‌রে‌ছে দুর্বৃত্তরা। শ‌নিবার রা‌তে শশীভূষণ থানার রসূলপুর ইউনিয়‌নের ৫ নম্বর ওয়া‌র্ডের ক‌লের হাট রাস্তার মাথা এলাকায় নিহ‌তের বা‌ড়ির সাম‌নে পাকা সড়‌কে এ ঘটনা ঘ‌টে। ভূট্টু ভোলার চরফ‌্যাশন উপ‌জেলার শশীভূষণ থানার রসূলপুর ইউনিয়‌নের ৫ নম্বর ওয়া‌র্ডের আক্তারুজ্জামানের ছে‌লে।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, শ‌নিবার রাত সা‌ড়ে ৯টার দি‌কে ভূট্টু‌কে রাস্তায় পে‌য়ে কু‌পি‌য়ে হত্যা ক‌রে পা‌লি‌য়ে যান দুর্বৃত্তরা। প‌রে স্থানীয় তা‌কে উদ্ধার ক‌রে চরফ্যাশন উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে সেখানকার চি‌কিৎসকরা তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, বিষয়‌টি তদন্ত চল‌ছে। হত্যাকারী‌দের শনা‌ক্ত ক‌রে গ্রেফতা‌রের চেষ্টা চল‌ছে। ত‌বে প্রাথ‌মিকভা‌বে ধারণা করা যা‌চ্ছে মাদ‌কের কারবারি নি‌য়ে হত্যাকাণ্ড হ‌তে পা‌রে।

জু‌য়েল সাহা বিকাশ/এমআইএইচএস

Read the full article

Continue reading on jagonews24.com

Read Original

More from jagonews24.com