নড়াইলে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, নারীসহ আহত ১৪
jagonews24.com
Saturday, February 14, 2026

নড়াইল-২ আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার গাবতলা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্বতন্ত্র (কলস প্রতীক) প্রার্থী মনিরুল ইসলামের সমর্থকরা জানান, শুক্রবার বিকেলে চায়...
নড়াইল-২ আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার গাবতলা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্বতন্ত্র (কলস প্রতীক) প্রার্থী মনিরুল ইসলামের সমর্থকরা জানান, শুক্রবার বিকেলে চায়ের দোকানে বসেছিলেন তারা। এ সময় অতর্কিতভাবে ধানের শীষের লোকজন তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় ২ নারীসহ ৯ জন আহত হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে ধানের শীষের সমর্থকরা দাবি করেন, কলস প্রতীকের সমর্থকেরা আমাদের ধানের শীষের অফিস ভাঙচুর করতে আসে। আমরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আমাদের ৫ জন আহত হয়।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, কলস সমর্থক ও ধানের শীষের সমর্থকদের মাঝে মারামারি হয়েছে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাফিজুল নিলু/কেএইচকে/জেআইএম
Read the full article
Continue reading on jagonews24.com



