চাঁপাইনবাবগঞ্জে বসত বাড়িতে বোমা বিস্ফোরণ, নিহত ২
jagonews24.com
Saturday, February 14, 2026

চাঁপাইনবাবগঞ্জ সদরের চরবাগডাঙ্গা ইউনিয়নে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত তিনজন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ইউনিয়নের ফাটাপাড়া এলাকায় একটি বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ ক...
চাঁপাইনবাবগঞ্জ সদরের চরবাগডাঙ্গা ইউনিয়নে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ইউনিয়নের ফাটাপাড়া এলাকায় একটি বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের পরিবেশ বিরাজ করছে।
স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। বিস্ফোরণের ফলে বাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় বলে জানা গেছে। এসময় আহত হন আরও তিনজন। তবে তাৎক্ষণিক নিহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
আহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ (সদর) থানার ঘোড়াস্ট্যান্ড এলাকার রফিজুল ইসলামের ছেলে মো. শুভ (২২), চরবাগ ডাংগা এলাকার মো. জেনারুল হকের ছেলে মো. মিনহাজ উদ্দিন (৩০) ও একই এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. বজলুর রহমান (২০)।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে বোমা তৈরির ঘটনায় রামেক হাসপাতালে ৩ জন আহত হয়ে ভর্তি হয়েছেন। তাদের হাসপাতালের ৮নং এবং ২নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তামনে তারা চিকিৎসাধীন আছেন।
পুলিশ জানায়, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তদন্ত শুরু করেন।
বিস্ফোরণের কারণ ও এর পেছনে কারা জড়িত থাকতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ।
সোহান মাহমুদ/কেএইচকে/জেআইএম
Read the full article
Continue reading on jagonews24.com
More from jagonews24.com

39 minutes ago
39 minutes ago
सुनीता ने गोविंदा पर लगाया चीटिंग का आरोप, भांजे कृष्णा अभिषेक ने किया रिएक्ट, बोले- परिवार...
39 minutes ago
Valentine's Day: ये वैलेंटाइन होगा और भी खास, पार्टनर को बनाकर खिलाएं ये खास पिज्जा और केक
39 minutes ago