ধানের শীষ ও দাঁড়িপাল্লার বাইরে জয়ী হলেন যারা
jagonews24.com
Friday, February 13, 2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ধানের শীষ প্রতীকে বিএনপি ২০৯টি আসন ও দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় পেয়েছে। বাকি ২০টি আসনের মধ্যে সাতটি দল পেয়েছে ১৩টি আসন, সাতটিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। আসনগুলোর মধ্য...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ধানের শীষ প্রতীকে বিএনপি ২০৯টি আসন ও দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় পেয়েছে। বাকি ২০টি আসনের মধ্যে সাতটি দল পেয়েছে ১৩টি আসন, সাতটিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
আসনগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতের সঙ্গে জোট করে শাপলা কলি প্রতীকে ছয়টি আসন পেয়েছে। এনসিপি থেকে মো. নাহিদ ইসলাম ঢাকা-১১, আখতার হোসেন রংপুর-৪, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪, আতিকুর রহমান মোজাহিদ কুড়িগ্রাম-২, আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ-৪ ও আবদুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ আসন থেকে নির্বাচিত হয়েছেন
জামায়াত জোটের বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে দুটি আসন পেয়েছে। দলটির সাইদ উদ্দিন আহমাদ হানজালা মাদারীপুর-১ ও মুহাম্মদুল্লাহ ময়মনসিংহ-২ আসন থেকে জয়ী হয়েছেন।
জামায়াত জোটের খেলাফত মজলিস দেওয়াল ঘড়ি প্রতীকে একটি আসনে জয় পেয়েছে। সিলেট-৫ আসনে জয়ী হয়েছেন মোহাম্মদ আবুল হাসান।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. অলি উল্লাহ হাতপাখা প্রতীকে বরগুনা-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন।
বিএনপি জোটের গণঅধিকার পরিষদের মো. নুরুল হক নুর ট্রাক প্রতীকে পটুয়াখালী-৩ আসন থেকে জয়ী হয়েছেন।
বিএনপি জোটের বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিভ রহমান পার্থ ভোলা-১ আসনে গরুর গাড়ি প্রতীকে নির্বাচিত হয়েছেন।
বিএনপি জোটের গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে মাথাল প্রতীকে জয় পেয়েছেন।
এমএমএআর
Read the full article
Continue reading on jagonews24.com


