সিরাজগঞ্জের ছয় আসনের ৫টিতেই বিএনপির জয়, ১টিতে জামায়াত
jagonews24.com
Friday, February 13, 2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষিত হয়েছে। এতে বড় জয় পেয়েছে বিএনপি; জেলার ৫টি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি একটি আসনে জয়লাভ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষিত হয়েছে। এতে বড় জয় পেয়েছে বিএনপি; জেলার ৫টি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি একটি আসনে জয়লাভ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট উপজেলাগুলোর সহকারী রিটার্নিং কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে এই বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদরের আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা ১ লাখ ১৬ হাজার ৬১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর শাহিনুর আলম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৮১৫ ভোট। এই আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৩ হাজার ৯৩৯টি এবং ‘না’ ভোট পড়েছে ৬৬ হাজার ৮৫টি।
সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে হেভিওয়েট প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু ১ লাখ ৭৭ হাজার ৫৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মুহাম্মদ জাহিদুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৯৭ ভোট। এখানে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের সংখ্যা যথাক্রমে ২ লাখ ১২ হাজার ৯৫ এবং ৮৬ হাজার ৫৭৯।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির আয়নুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের (রিকশা প্রতীক) আব্দুর রউফ সরকার পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮০২ ভোট।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জেলার একমাত্র আসন হিসেবে এখানে জয় পেয়েছে জামায়াতে ইসলামী। মাওলানা রফিকুল ইসলাম খান ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির এম আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বিএনপির আমিরুল ইসলাম খান ১ লাখ ৩৪ হাজার ৯৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আলী আলম পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৮০৫ ভোট।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপির ড. এম এ মুহিত ১ লাখ ৭১ হাজার ৫০৮ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের এস এম সাইফ মোস্তাফিজ (শাপলা কলি) পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৮৮৪ ভোট।
এম এ মালেক/কেএইচকে
Read the full article
Continue reading on jagonews24.com

