ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে কে কত ভোটের ব্যবধানে জিতলেন
jagonews24.com
Friday, February 13, 2026

ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলা নিয়ে গঠিত ৬টি সংসদীয় আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬টি আসনের মধ্যে ৪টিতে বিএনপি, একটিতে গণসংহতি আন্দোলন ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা...
ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলা নিয়ে গঠিত ৬টি সংসদীয় আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬টি আসনের মধ্যে ৪টিতে বিএনপি, একটিতে গণসংহতি আন্দোলন ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
ফলাফল অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম এ হান্নান। নির্বাচনের ফলাফল অনুযায়ী ৬৮ হাজার ৯২ ভোট পেয়ে জয়লাভ করেছেন এম এ হানান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি বহিস্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামান ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৫ হজার ২২০ ভোট। তাদের দুজনের মধ্যে ভোটের ব্যবধান ৩২ হাজার ৮৭২ ভোট।
আলোচিত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। ফলাফল অনুযায়ী ব্যারিস্টার রুমিন ফারহানা হাঁস প্রতীকে এক লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী খেজুর গাছ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট। তাদের দুজনের ভোটের ব্যবধান ৩৮ হাজার ১১৩ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে জয়লাভ করেছেন বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামল। ফলাফল অনুযায়ী খালেদ হোসেন মাহবুব ধানের শীষ প্রতীক দুই লাখ ৯ হাজার ৬৩৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মো. আতাউল্লাহ পেয়েছেন ৬২ হাজার ৫৪৭ ভোট। তাদের ভোটের ব্যবধান এক লাখ ৪৭ হাজার ৮৯ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মুশফিকুর রহমান। মুশফিকুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লাখ ৩৮ হাজার ১২৪ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. আতাউর রহমান সরকার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৭ হাজার ৩২৬ ভোট। তাদের মধ্যে ৫০ হাজার ৭৯৮ ভোটের ব্যবধান রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির প্রার্থী মো. আব্দুল মান্নান জয়লাভ করেছেন। ফলাফল অনুযায়ী ধানের শীষের প্রার্থী মো. আব্দুল মান্নান ৮৫ হাজার ৭৬৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন ফুটবল প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ৭০৮ ভোট। তাদের মধ্য ব্যবধান রয়েছে এক হাজার ৬১ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জয়লাভ করেছেন বিএনপি জোটের গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারি জোনায়েদ আব্দুর রহিম সাকি। নির্বাচনে ফলাফল অনুযায়ী মাথাল প্রতীকে জোনায়েদ সাকি ৯৪ হাজার ২৩১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. মোহসীন পেয়েছেন ৩৭ হাজার ৯৬৫ ভোট। তাদের মধ্যে ৫৬ হাজার ২৬৬ ভোটের ব্যবধান রয়েছে।
আবুল হাসনাত মো. রাফি/কেএসকে
Read the full article
Continue reading on jagonews24.com
More from jagonews24.com
15 minutes ago
Володин анонсировал рассмотрение проекта о поддержке семей Росгвардии
15 minutes ago
সুনামগঞ্জে জামায়াতের শিশির মনিরকে হারিয়ে জয়ী বীর মুক্তিযোদ্ধা নাছির চৌধুরী

15 minutes ago
تأکید بخش خصوصی بر حفظ «ترکیب برنده» مدیریت صنعت برق برای عبور از پیک تابستان ۱۴۰۵

15 minutes ago