2 hours ago

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির এরশাদ উল্লাহ জয়ী

jagonews24.com

Friday, February 13, 2026

1 min read
চট্টগ্রাম-৮ আসনে বিএনপির এরশাদ উল্লাহ জয়ী
Share:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-মহানগর আংশিক) আসনে বিএনপিপ্রার্থী এরশাদ উল্লাহ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ আসনে ধানের শীষ প্রতীকে তার প্রাপ্ত ভোট ১ লাখ ৫২ হাজার ৯৬৯ ভোট। নিকটতম প্রার্থী জামায়াতের ডা. মো. আবু নাছের পেয়েছেন ৫৩ হাজার ৫৬৪ ভোট। এ আসনের রিটার্নিং অফিসার ও চট্ট...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-মহানগর আংশিক) আসনে বিএনপিপ্রার্থী এরশাদ উল্লাহ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ আসনে ধানের শীষ প্রতীকে তার প্রাপ্ত ভোট ১ লাখ ৫২ হাজার ৯৬৯ ভোট। নিকটতম প্রার্থী জামায়াতের ডা. মো. আবু নাছের পেয়েছেন ৫৩ হাজার ৫৬৪ ভোট।

এ আসনের রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন স্বাক্ষরিত এক বার্তা শিটে এ ফলাফল পাওয়া যায়।

এ আসনে ১৮০ ভোটকেন্দ্রে ৫ লাখ ৫৪ হাজার ৭২৯ ভোটারের মধ্যে ২ লাখ ৬০ হাজার ৯৫৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এতে বৈধ ভোটের পরিমাণ ২ লাখ ৫৪ হাজার ৫৫৯ ভোট।

এমডিআইএইচ/জেএইচ

Read the full article

Continue reading on jagonews24.com

Read Original

More from jagonews24.com