2 hours ago

সুনামগঞ্জে ৫-এ-৫ বিএনপির

jagonews24.com

Thursday, February 12, 2026

2 min read
সুনামগঞ্জে ৫-এ-৫ বিএনপির
Share:

সুনামগঞ্জের ৫টি আসনের ৫টিতেই বিএনপির প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস মিয়া জেলার ৫ আসনে ৫ জন বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর-জামালগঞ্জ-মধ্যনগর ও ধর্মপাশা ) আস...

সুনামগঞ্জের ৫টি আসনের ৫টিতেই বিএনপির প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস মিয়া জেলার ৫ আসনে ৫ জন বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর-জামালগঞ্জ-মধ্যনগর ও ধর্মপাশা ) আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৬১ হাজার ৭৭৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী (দাঁড়িপাল্লা) তোফায়েল খান পেয়েছেন ৯২ হাজার ৯৬৬ ভোট।

এই আসনে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১ লাখ ৪২ হাজার ৮১৩ জন এবং ‘না’ ভোট দিয়েছেন ৬৯ হাজার ৫৯৪ জন।

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষের প্রতীক নিয়ে ৯৯ হাজার ৫২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আইনজীবী শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট। মূলত এই আসনের ১১১টি ভোট কেন্দ্রে ভোট প্রয়োগ করেছেন ভোটাররা।

এই আসনে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৬৭ হাজার ৪১০ জন, ‘না’ ভোট দিয়েছেন ৭০ হাজার ৮২৩ জন।

এছাড়া সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে
লড়াই হয়েছে। যেখানে ১৪৮টি ভোটকেন্দ্রে ভোট প্রয়োগ করেছেন শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের ভোটাররা। তবে এই আসনে বিএনপির প্রার্থী কয়ছর আহমদ আহমদ (ধানের শীষ প্রতীক) ৯৭ হাজার ৩১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আনোয়ার হোসেন (তালা প্রতীকে) ৪২ হাজার ২২৬ ভোট পেয়েছেন।

সুনামগঞ্জ-৩ আসনে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৯৩ হাজার ২৭৪ জন, আর না ‘না’ ভোট দিয়েছেন ৪৫ হাজার ৪১৯ জন।

সুনামগঞ্জ-৪ আসনে জামায়াত প্রার্থী সামছ উদ্দিনকে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। মূলত সুনামগঞ্জ-৪ আসনে ১১৬টি ভোটকেন্দ্রে ভোটাররা ভোট প্রয়োগ করেন। যেখানে এই আসনের ধানের শীষের প্রতীক নিয়ে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ৯৮ হাজার ৯২ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী সামছ উদ্দিন পেয়েছেন (দাঁড়িপাল্লা) ৭৫ হাজার ৭৩৫ ভোট।

সুনামগঞ্জ-৪ আসনে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১ লাখ ২৩ হাজার ৮২৯ জন, ‘না’ ভোট দিয়েছেন ৫৩ হাজার ৯১৮ জন।

এদিকে সুনামগঞ্জ-৫ আসেনেও বিএনপির প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষের প্রতীক নিয়ে ১ লাখ ৫১ হাজার ৯১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আব্দুল সালাম মাদানি ১ লাখ ২ হাজার ১২১ ভোট পেয়েছেন।

সুনামগঞ্জ-৫ আসনে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৯২৪ জন, ‘না’ ভোট দিয়েছেন ৭৬ হাজার ৫৩০ জন।

লিপসন আহমেদ/ইএ/জেআইএম

Read the full article

Continue reading on jagonews24.com

Read Original

More from jagonews24.com