1 hours ago

চট্টগ্রাম-১ আসনে বিএনপির নুরুল আমিন এগিয়ে

jagonews24.com

Thursday, February 12, 2026

1 min read
চট্টগ্রাম-১ আসনে বিএনপির নুরুল আমিন এগিয়ে
Share:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বেসরকারিভাবে ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন। এ আসনে ১০৬ কেন্দ্রের মধ্যে ৬৫ কেন্দ্রের ফলাফলে নুরুল আমিন (ধানের শীষ) ৯৭ হাজার ৬৬০ ভোট পেয়েছেন। এডভোকেট ছাইফুর রহমান (দাঁড়িপাল্লা) ৫৭ হাজার ৭৭৪ পেয়েছেন। ফলে ৩৯ হাজার ৬৮৬ ভোট...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বেসরকারিভাবে ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন। এ আসনে ১০৬ কেন্দ্রের মধ্যে ৬৫ কেন্দ্রের ফলাফলে নুরুল আমিন (ধানের শীষ) ৯৭ হাজার ৬৬০ ভোট পেয়েছেন।

এডভোকেট ছাইফুর রহমান (দাঁড়িপাল্লা) ৫৭ হাজার ৭৭৪ পেয়েছেন। ফলে ৩৯ হাজার ৬৮৬ ভোটে এগিয়ে ধানের শীষ।

জানা গেছে, এ আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী রেজাউল করিম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ শাহাদাৎ হোসেন, মুসলিম লীগ প্রার্থী শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাসদ (আসম আঃ রব) মনোনীত প্রার্থী একেএম আবু ইউসুফ।

এমএমডি/এমএসএম

Read the full article

Continue reading on jagonews24.com

Read Original

More from jagonews24.com