ঠাকুরগাঁওয়ের ৩ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে চলছে গণনা
jagonews24.com
Thursday, February 12, 2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা কার্যক্রম। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ দিনব্যাপী নির্বিঘ্নে সম্পন্ন হয়। বিকালে সাড়ে ৪ টার পরপরই কেন্দ্রগুলোতে শুরু হয়েছে ব্যালট গণনা। জেলার তিনটি আসনে ভ...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা কার্যক্রম।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ দিনব্যাপী নির্বিঘ্নে সম্পন্ন হয়। বিকালে সাড়ে ৪ টার পরপরই কেন্দ্রগুলোতে শুরু হয়েছে ব্যালট গণনা।
জেলার তিনটি আসনে ভোটকে ঘিরে ছিল ব্যাপক উৎসাহ ও প্রাণচাঞ্চল্য। গ্রাম থেকে শহর—সবখানেই ভোটারদের বেশ উপস্থিতি লক্ষ্য করা গেছে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
জেলায় রয়েছে ৩টি পৌরসভা ও ৫৪টি ইউনিয়ন। মোট ৪১৭টি ভোটকেন্দ্রের ২ হাজার ৩৩৪টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২ হাজার ১১৬টি স্থায়ী ও ২১৮টি অস্থায়ী ভোটকক্ষ। জেলায় মোট ভোটার সংখ্যা ১২ লাখ ১ হাজার ৪৭৩ জন। এর মধ্যে ৬ লাখ ৬ হাজার ৯০৭ জন পুরুষ, ৫ লাখ ৯৪ হাজার ৫৫৯ জন নারী এবং ৭ জন তৃতীয় লিঙ্গের ভোটার। গত নির্বাচনের তুলনায় এবার ভোটার বেড়েছে ৫৮ হাজার ৫৫০ জন। তিনটি আসনে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
ঠাকুরগাঁও-১ আসন:
২২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। মোট ভোটার ৫ লাখ ৪ হাজার ৮৩৮ জন। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের মো. দেলাওয়ার হোসেন ও ইসলামী আন্দোলনের ডা. হাফেজ মো. খাদেমুল ইসলামসহ অন্যান্য প্রার্থীরা।
ঠাকুরগাঁও-২ আসন:
১৬টি ইউনিয়ন নিয়ে ১০৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ৩ লাখ ৩৬ হাজার ১৭৭ জন। এ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
ঠাকুরগাঁও-৩ আসন:
১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। মোট ভোটার ৩ লাখ ৬০ হাজার ৪৫৮ জন। এ আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যার মধ্যে একজন নারী ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। দায়িত্ব পালন করেন ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ২২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। মাঠে ছিলেন ১ হাজার ২৫০ জন পুলিশ সদস্য, ১১ প্লাটুন সেনাবাহিনী, ৩২ প্লাটুন বিজিবি, ৩ প্লাটুন র্যাব এবং ৬ হাজারের বেশি আনসার সদস্য। প্রতিটি কেন্দ্রে ছিল সিসিটিভি ও বডি-ওয়ার্ন ক্যামেরা।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইসরাত ফারজানা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন গণনা কার্যক্রম চলছে, ফলাফল পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।
এদিকে ভোটগণনাকে কেন্দ্র করে প্রার্থীদের সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আগ্রহ। রাতেই তিনটি আসনের ফলাফল জানা যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
টিএইচটি/এমএসএম
Read the full article
Continue reading on jagonews24.com
More from jagonews24.com

31 minutes ago
Average public housing wait time in Hong Kong rises to 5.6 years

34 minutes ago
10, 9, 8 ... rocket test puts China neck and neck with US in moon race

34 minutes ago
More Southeast Asian human trafficking gangs use crypto to move illegal funds

34 minutes ago