1 hours ago

১৭ বছর পর নিজ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বাবর!

jagonews24.com

Thursday, February 12, 2026

2 min read
১৭ বছর পর নিজ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বাবর!
Share:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ কেন্দ্রে ভোট দিলেন নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২ মিনিটে নিজ উপজেলা মদনের কোর্ট ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভ...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ কেন্দ্রে ভোট দিলেন নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২ মিনিটে নিজ উপজেলা মদনের কোর্ট ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দেন তিনি। এ সময় তার পরিবারের সদস্যরাও ভোট দেন।

ভোট দেওয়া শেষে বাবর বলেন, আমি কল্পনা করিনি জীবনে কখনো ভোট দিতে পারবো। ১৭ বছর পর ভোট দিতে পেরেছি। তাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমার স্ত্রী ও সন্তানরাও আমার সাথে আজ ভোট দিয়েছেন।

বাবর ১৯৯১ সালে এই আসন থেকে প্রথমবার বিএনপির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে জায়গা করে নেন বিএনপি-জামায়াত জোট সরকারের মন্ত্রিসভায়। ওই সময় তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে ছিলেন অত্যন্ত প্রভাবশালী।

একই সময় তিনি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের সংসদ নির্বাচনে বিএনপি বাবরকে মনোনয়ন না দিলেও, কারাগার থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এ সময় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

২০০৮ এর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাবর, যেখানে বিএনপির প্রার্থী ছিলেন অনেক পেছনে। পরে বিএনপি তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করলেও বাবর আর কেন্দ্রীয় বা জেলা বিএনপির কোনো পদ পাননি।

এবার নেত্রকোনা-৪ আসনে বাবরের পাশাপাশি আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আল হেলাল তালুকদার, সিপিবির কেন্দ্রীয় সদস্য জলি তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মুখলেছুর রহমান ও বাংলাদেশ ওয়ার্কাস পার্টির চম্পা রানী সরকার।

এইচ এম কামাল/এসএএইচ

Read the full article

Continue reading on jagonews24.com

Read Original

More from jagonews24.com