বাবার সঙ্গে ভোট কেন্দ্রে পা রাখল নবীন ভোটার
jagonews24.com
Thursday, February 12, 2026

জীবনের প্রথম ভোট দিতে বাবার সঙ্গে কেন্দ্রে এসেছেন কবি নজরুল সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ একরামুল হক নাবিল। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ভোটকেন্দ্রে ভোট প্রদান শেষে বাবার সঙ্গে বাসায় ফিরছিলেন তিনি। কেন্দ্রের বাইরে অপেক্ষারত অবস্থায় একরামুল হকে...
জীবনের প্রথম ভোট দিতে বাবার সঙ্গে কেন্দ্রে এসেছেন কবি নজরুল সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ একরামুল হক নাবিল। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ভোটকেন্দ্রে ভোট প্রদান শেষে বাবার সঙ্গে বাসায় ফিরছিলেন তিনি।
কেন্দ্রের বাইরে অপেক্ষারত অবস্থায় একরামুল হকের বাবা তার এক বন্ধুকে জানাচ্ছিলেন, আজ তার ছেলের জীবনের প্রথম ভোট। পরে প্রতিবেদকের অনুরোধে বাবা-ছেলে দুজনই জাগো নিউজের সঙ্গে কথা বলেন।
একরামুল হক নাবিল জাগো নিউজকে বলেন, প্রথম ভোট দেওয়ার আগ্রহ অনেকদিনের ছিল। ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। কেন্দ্রে সবাই সহযোগিতা করেছে, ভোট দিতে কোনো অসুবিধা হয়নি।
শিক্ষক পেশায় নিয়োজিত তার বাবা জানান, তিনি নিজে আগেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। ছেলেকে সঙ্গে নিয়েই সকালে কেন্দ্রে এসেছেন। ছেলের মুখে ভোট দেওয়ার পর যে হাসি দেখেছেন, সেটিই তার কাছে সবচেয়ে আনন্দের।
ভোট দেওয়ার স্মৃতি ধরে রাখতে কেন্দ্রের সামনে বাবা-ছেলে একসঙ্গে ছবিও তোলেন।
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৫৩৩ জন এবং নারী ভোটার ১ হাজার ৫৪৫ জন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৬ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা ২ হাজার ৮৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৮৩ জন এবং নারী ভোটার ৭৬২ জন। প্রদানকৃত পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হবে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। অন্যদিকে সাধারণ ভোটগুলো সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা করা হবে।
এই আসনে এবারের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া জাতীয় পার্টির প্রার্থী আমির উদ্দিন আহমেদ (ডালু) লাঙ্গল প্রতীকে, গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী মো. ফখরুল ইসলাম ট্রাক প্রতীকে, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. আক্তার হোসেন হারিকেন প্রতীকে, গণফ্রন্টের প্রার্থী আহমেদ আলী শেখ মাছ প্রতীকে এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. ইউনুস আলী আকন্দ ডাব প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
নির্বাচন ঘিরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এমডিএএ/জেএস
Read the full article
Continue reading on jagonews24.com
More from jagonews24.com

2 minutes ago
Ukrainian capital Kyiv under ‘massive’ attack from Russian missiles, officials say
3 minutes ago
Property Group z dyrektorem ds. marki i komunikacji marketingowej. Transfer z Rankomatu

3 minutes ago
В красноярской Арктике трудоустроили более четырех тысяч специалистов
5 minutes ago