2 hours ago

জামায়াতের নেতাদের সঙ্গে বৈঠক, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

jagonews24.com

Thursday, February 12, 2026

1 min read
জামায়াতের নেতাদের সঙ্গে বৈঠক, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার
Share:

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার আমতলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে জামায়াত নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগ উঠেছে। অভিযোগটি করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভূইয়া। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত এক ভিডিও বার...

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার আমতলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে জামায়াত নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগ উঠেছে। অভিযোগটি করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভূইয়া।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওয়াদুদ ভূইয়া দাবি করেন, এশার নামাজ আদায়ের কথা বলে কেন্দ্র থেকে বের হয়ে সহকারী প্রিজাইডিং অফিসার মাহমুদুল হাসান স্থানীয় একটি মসজিদে যান। সেখানে অবস্থানরত জামায়াতের নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেন এবং কীভাবে নির্দিষ্ট প্রার্থীর পক্ষে বেশি ভোট নিশ্চিত করা যায়—তা নিয়ে আলোচনা হয় বলে অভিযোগ করেন তিনি।

ওয়াদুদ ভূইয়া আরও বলেন, বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাদের ঘেরাও করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে পৌঁছান। পরবর্তীতে অভিযুক্ত সহকারী প্রিজাইডিং অফিসার মাহমুদুল হাসানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

এ বিষয়ে আমতলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হুমায়ুন কবির বলেন, তিনি কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন এবং মাহমুদুল হাসান নামাজ পড়তে গিয়েছিলেন। পরে অনিয়মের অভিযোগ ওঠায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রবীর সুমন/এফএ/এএসএম

Read the full article

Continue reading on jagonews24.com

Read Original

More from jagonews24.com