ভোটের স্লিপে প্রার্থী-প্রতীকের নাম লেখা যাবে: ইসি
jagonews24.com
Tuesday, February 10, 2026

এখন থেকে ভোটার স্লিপে প্রার্থী ও প্রতীকের নাম লেখা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ভোটের স্লিপ যেটা আগে নিয়ম ছিল যে এখানে কোনো প্রার্থীর নাম বা প্রতীক থাকতে পারবে না। এটা সংশোধিত হয়েছে। সুতরাং এখন থেকে ভোটার স্লিপে প্রার্থ...
এখন থেকে ভোটার স্লিপে প্রার্থী ও প্রতীকের নাম লেখা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ভোটের স্লিপ যেটা আগে নিয়ম ছিল যে এখানে কোনো প্রার্থীর নাম বা প্রতীক থাকতে পারবে না। এটা সংশোধিত হয়েছে। সুতরাং এখন থেকে ভোটার স্লিপে প্রার্থী ও প্রতীকের নাম লেখা যাবে।
মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সানাউল্লাহ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ভোটার স্লিপের আয়তন ঠিক রেখে সেখানে প্রার্থীর নাম বা সিম্বল থাকতে পারে। প্রগ্রেস রিপোর্টিং আমরা আগের মতোই আশা করছি ইনশা আল্লাহ দুই ঘণ্টা পর পর আমরা প্রগ্রেস রিপোর্টিংটা দিতে পারবো ইলেকশনে। প্রথমটা আড়াই ঘণ্টা হবে। শেষেরটা আড়াই ঘণ্টা হবে।
তিনি আরও বলেন, পাবলিকেশন অফ রেজাল্ট কেন্দ্র থেকে পাবলিশ হয়েই যাবে। রিটার্নিং অফিসার হয়ে যখন নির্বাচন কমিশনে আসবে তখন আমাদের ঘোষণা মঞ্চ করা হয়েছে সেখানে ঘোষণা করা হবে।
এমওএস/এমআইএইচএস/
Read the full article
Continue reading on jagonews24.com


