মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত
jagonews24.com
Monday, February 9, 2026

মিডল্যান্ড ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে সিক্স সিজনস হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। জনসাধারণের মাঝে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে গত ২৩ জানুয়ারি এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে মিডল্যান্ড ব্যাংক। বর্তমানে দ...
মিডল্যান্ড ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে সিক্স সিজনস হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
জনসাধারণের মাঝে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে গত ২৩ জানুয়ারি এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে মিডল্যান্ড ব্যাংক। বর্তমানে দেশব্যাপী ৩০ জেলার ৮১ উপজেলায় ১৪২টি এজেন্ট ব্যাংকিং সেন্টার রয়েছে মিডল্যান্ড ব্যাংকের।
মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে এজেন্ট ব্যাংকিং সম্মেলন ২০২৬ এর উদ্বধোন করেন এবং সম্মেলনে সভাপতিত্ব করেন।
এজেন্ট ব্যাংকিং সম্মেলনে ব্যাংকের বিভিন্ন এজেন্ট ব্যাংকিং সেন্টারের জেন্ট এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত এজেন্টদের মধ্যে থেকে বেশ কয়েকজন এজেন্ট সুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এ সময় তারা এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
আরও পড়ুন
মাস্টারকার্ড থেকে লাইসেন্স পেলো মিডল্যান্ড ব্যাংক
অনুষ্ঠানে ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিক্স অফিসার মো. জাহিদ হোসেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব আইটি অ্যান্ড সিটিও মো. নাজমুল হুদা সরকার, ব্যাংকের এজেন্ট ব্যাংকিং রোল আউট কমিটির সদস্য হেড অব ইনটারন্যাশনাল ডিভিশন খন্দকার তৌফিক হোসেন, হেড অব রিটেল ডিসস্ট্রিবিউশন ডিভিশন মো. রাশেদ আকতার, হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন মো. ফারুক-উর-রহমান বক্তব্য রাখেন। এতে ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান জাবেদ তারেক খানসহ বিভিন্ন বিভাগের প্রধান, শাখা প্রধান, এজেন্ট ব্যাংকিং সেন্টারের বিজনেস ডেভেলপমেন্ট অফিসাররা উপস্থিত ছিলেন।
মিডল্যান্ড ব্যাংক এজেন্ট ব্যাংকিং কেন্দ্রগুলো থেকে প্রচলিত এবং ইসলামিক উভয় এজেন্ট ব্যাংকিং পরিষেবা প্রদান করে চলেছে। গ্রাহকরা আধুনিক, প্রযুক্তি-ভিত্তিক প্রচলিত এবং ইসলামিক ব্যাংকিং পরিষেবার বিস্তৃত পরিসরে অ্যাক্সেস করতে পারবেন। ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটগুরোতে উপলব্ধ সুবিধাগুলোর মধ্যে রয়েছে সঞ্চয় এবং চলতি অ্যাকাউন্ট খোলা, নগদ জমা এবং উত্তোলন, তহবিল স্থানান্তর এবং BEFTN এবং RTGS এর মাধ্যমে যেকোনো ব্যাংক অ্যাকাউন্টে নগদ স্থানান্তর। গ্রাহকরা রেমিট্যান্স গ্রহণ, চেক বই, ডেবিট এবং ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে এবং মাইক্রো, মিডিয়াম এবং কৃষি ঋণ পেতে পারেন।
দিনব্যাপী অনুষ্ঠিত কনফারেন্সের শুরুতে মিডল্যান্ড ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণের জন্য মহান আল্লাহতালার নিকট দোয়া কামনা করা হয়।
ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. রাশেদুল আনোয়ারের সঞ্চালনায় সম্মেলনে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
ইএ
Read the full article
Continue reading on jagonews24.com


