1 hours ago

ফরিদপুরে তিন নেতাকে বহিষ্কার করলো বিএনপি

jagonews24.com

Friday, February 6, 2026

1 min read
ফরিদপুরে তিন নেতাকে বহিষ্কার করলো বিএনপি
Share:

দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।  শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত ত...

দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত তিনজন হলেন, বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু ও উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি বিশ্বজিৎ রাজবংশী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ থাকায় এবং তা প্রমাণিত হওয়ায় আপনাদের বোয়ালমারী উপজেলা বিএনপির সব পদবি থেকে বহিষ্কার করা হলো। এ সিদ্ধান্ত ৬ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।

রাতে জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ থাকায় এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন নেতাকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এন কে বি নয়ন/এমকেআর

Read the full article

Continue reading on jagonews24.com

Read Original

More from jagonews24.com