1 hours ago

হাদি ভাইয়ের আদর্শ আজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম

jagonews24.com

Friday, February 6, 2026

1 min read
হাদি ভাইয়ের আদর্শ আজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম
Share:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, ফ্যাসিবাদী শক্তি হাদিকে হত্যা করেও তার আদর্শ মুছে দিতে পারেনি। হাদি ভাইয়ের আদর্শ আজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। আমরা তার পথ অনুসরণ করে ন্যায়-ইনসাফের লড়াই চালিয়ে যাব। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ঝালকাঠ...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, ফ্যাসিবাদী শক্তি হাদিকে হত্যা করেও তার আদর্শ মুছে দিতে পারেনি। হাদি ভাইয়ের আদর্শ আজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। আমরা তার পথ অনুসরণ করে ন্যায়-ইনসাফের লড়াই চালিয়ে যাব।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ঝালকাঠির নলছিটি সরকারি মার্চেন্টস স্কুল মাঠে ঝালকাঠি-২ আসনের নির্বাচনি পথসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, আধিপত্যবাদী শক্তি ও ভারতের দালালরা আবার দেশবিরোধী চক্রান্ত শুরু করেছে। আপনাদের সতর্ক থাকতে হবে। ১২ ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে দেশের স্বাধিকার রক্ষা করতে হবে।

ডাকসু ভিপি বলেন, জামায়াত প্রার্থী শেখ নেয়ামুল করিম হলেন শহীদ হাদির উত্তরসূরি, তাই জনগণকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ন্যায়-ইনসাফ নিশ্চিত করতে হবে।

সভায় প্রধান উপদেষ্টার বাসভবনের সমানে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ও রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণের নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, শহীদের উত্তরসূরিরা রাজপথে আবার নেমে আন্দোলনের ডাক দেবে, ৫৬ হাজার বর্গমাইল জুড়ে গণআন্দোলন হবে।

পথসভায় এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এসএম নেয়ামুল করিম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ব্যারিস্টার মাইনুল করিম, শহীদ হাদির বোন মাসুমা সুলতানা হাদি, ভগিনীপতি আমির হোসেন ও স্থানীয় জামায়াত ইসলামীসহ জোটের নেতাকর্মীরা।

মো. আমিন হোসেন/কেএইচকে/এএসএম

Read the full article

Continue reading on jagonews24.com

Read Original

More from jagonews24.com