2 hours ago

টিএসসিতে ‘আমার ভাষার চলচ্চিত্র’, চতুর্থ দিনে দর্শকের ঢল

jagonews24.com

Friday, February 6, 2026

2 min read
টিএসসিতে ‘আমার ভাষার চলচ্চিত্র’, চতুর্থ দিনে দর্শকের ঢল
Share:

টিএসসিতে ঢুকতেই তরুণ অভিনেতা মাসুম রেজওয়ান এর সঙ্গে দেখা। তার নীলচক্র সিনেমা দেখানো হবে একটু পর। নিজের সিনেমার টিকেট কিনছেন তিনি। ততক্ষণে টিকিট কাউন্টারে লম্বা লাইন। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ একা। কারও হাতে দুই টিকিট, কারও পাঁচটি। টিএসসির আঙিনাজুড়ে একধরনের উৎসবমুখর আবহ। ভাষা আন্দোলনের চেতনায় প...

টিএসসিতে ঢুকতেই তরুণ অভিনেতা মাসুম রেজওয়ান এর সঙ্গে দেখা। তার নীলচক্র সিনেমা দেখানো হবে একটু পর। নিজের সিনেমার টিকেট কিনছেন তিনি। ততক্ষণে টিকিট কাউন্টারে লম্বা লাইন। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ একা। কারও হাতে দুই টিকিট, কারও পাঁচটি। টিএসসির আঙিনাজুড়ে একধরনের উৎসবমুখর আবহ।

ভাষা আন্দোলনের চেতনায় প্রতিবছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজন করা হয়েছে ‘আমার ভাষার চলচ্চিত্র’। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে এ বছরের উৎসব শুরু হয়েছে ৩ ফেব্রুয়ারি, চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ (৬ ফেব্রুয়ারি) শুক্রবার ছিল উৎসবের চতুর্থ দিন।

দর্শকদের একজন রবিউল ইসলাম রবি। এক সময় বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগে পড়াশোনা করতে। এখন একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছে। বউ ও কন্যাকে নিয়ে এসেছেন সিনেমাটি দেখতে। জাগো নিউজকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় থাকা অবস্থায় এই সিনেমা দেখছি। তাই সবাইকে নিয়ে আসলাম সিনেমা দেখতে।

তিনি আরও বলেন, আমাদের আরো কয়েকজন বন্ধু আসবে। আমরা দুইটা শো দেখবো। এর ফাঁকে সবার সঙ্গে দেখা হয়ে যাবে। একটা উৎসব উৎসব পরিবেশ সিনেমা দেখা। সেটাকে খুব মিস করি তাই পরিবার নিয়ে চলে এসেছি।

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সদস্য রাইয়ান সঙ্গে কথা হয় জাগো নিউজের। তিনি জানান, প্রত্যক শোতে ১০০ জনের উপরে দেখছে দর্শক সিনেমা। রাইয়ান বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্র- ছাত্রী ছাড়াও সাবেক অনেক শিক্ষার্থী আসেন সিনেমা দেখতে।

অভিনেতা মাসুম রেজওয়ান জাগো নিউজ বলেন, বিশ্ববিদ্যালয় গুলোতে এই রকম আয়োজন বেশি বেশি করা উচিত। আমাদের সিনেমাগুলো ইয়ং পিপলদের কাছে তাহলে বেশি পৌঁছাবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সদস্যের শুভেচ্ছা জানাচ্ছি। তারা প্রতিবছর আমাদের সিনেমাগুলো দেখাচ্ছে।

টিএসসিতে ‘আমার ভাষার চলচ্চিত্র’, চতুর্থ দিনে দর্শকের ঢল

আজ উৎসবের চতুর্থ দিন। এদিন দেখানো হয়েছে বকুল তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘বেদের মেয়ে জোছনা’! এটি ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্রের সর্বোচ্চ ব্যবসাসফল চলচ্চিত্রের রেকর্ড ধরে রেখেছিল। তারপর দেখনো হয়েছি ‘নীলচক্র’। গত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার মুক্তি পেয়েছে। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান। এই সিনেমার আমেরিকান ফিল্ম মার্কেটে আন্তর্জাতিক প্রিমিয়ার হয়েছে। নীলচক্রে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ। এ সিনেমায় প্রথমবারের মতো বড় পর্দায় দেখা গিয়েছে সংগীতশিল্পী বালামকে।

আরও পড়ুন:
রাজশাহীতে ‘মোতাখানার পোস্টার’ 
ভ্যালেন্টাইনে ‘যে কথা হয়নি বলা’ 

সবশেষে দেখানো হবে ২০১৭ সালে কান চলচ্চিত্র উৎসবের সিনফন্দেশিওনে ছিল ‘অন্যদিন...’। সিনেমাটির জন্য ২০১৬ সালে লোকার্নোর পিয়াতজা গ্রান্দায় বাংলাদেশের প্রথম কোনো নির্মাতা হিসেবে ‘ফিচারড ডিরেক্টর’র সম্মাননা পান কামার আহমাদ সাইমন, সেই সঙ্গে ফ্রান্স থেকে আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজও পেয়েছিল।

এমআই/এমএমএফ

Read the full article

Continue reading on jagonews24.com

Read Original

More from jagonews24.com