ঝিরিপথে পাচারের সময় ৭৬ গাছের গুঁড়ি জব্দ
jagonews24.com
Thursday, February 5, 2026

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ি ঝিরিপথে গাছ পাচারের সময় তাৎক্ষণিক অভিযানে ৭৬ গুঁড়ি জব্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে কাঠের গুঁড়িগুলো জব্দ করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের সদস্যরা। জব্দকৃত গাছের মধ্যে সেগুন ও গামারি গাছ রয়েছে। সেগুলোর বাজারমূল্য আনুমা...
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ি ঝিরিপথে গাছ পাচারের সময় তাৎক্ষণিক অভিযানে ৭৬ গুঁড়ি জব্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে কাঠের গুঁড়িগুলো জব্দ করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের সদস্যরা।
জব্দকৃত গাছের মধ্যে সেগুন ও গামারি গাছ রয়েছে। সেগুলোর বাজারমূল্য আনুমানিক দুই লাখ টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঝিরিতে ঘুরতে গিয়ে গাছের গুঁড়ি ভেসে আসতে দেখে কয়েকজন শিক্ষার্থী। তারা বিষয়টি ভিডিও করে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার’ নামের ফেসবুক গ্রুপে পোস্ট করে। বিষয়টি প্রশাসনের নজরে আসলে নিরাপত্তা বাহিনী ঝিরিপথ ধরে প্রায় দুই কিলোমিটার সামনে গিয়ে ‘ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস’ সংলগ্ন এলাকা থেকে গাছগুলো জব্দ করে।
প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, গাছের গুঁড়িগুলোর প্রকৃত মালিকানা এখনও জানা যায়নি। কাঠগুলো জব্দ অবস্থায় রয়েছে। ঘটনাস্থলে নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাছগুলো বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে আনা হয়েছে। সুনির্দিষ্ট মালিকানা ও প্রমাণ না পাওয়া গেলে গুঁড়িগুলো নিলামে তোলা হবে।
মো. মোস্তাফিজুর রহমান/এএইচ/জেআইএম
Read the full article
Continue reading on jagonews24.com
More from jagonews24.com

31 minutes ago
36 minutes ago
Украинские СМИ сообщили о повторных взрывах в подконтрольном ВСУ Херсоне

37 minutes ago
Acre tem 18 vagas em edital do Mais Médicos Especialistas; inscrições vão até 19 de fevereiro

37 minutes ago