2 hours ago

বাসার ছোট্ট লাইব্রেরিটা সাজানোর ধরনগুলো জানেন কি?

jagonews24.com

Thursday, February 5, 2026

3 min read
বাসার ছোট্ট লাইব্রেরিটা সাজানোর ধরনগুলো জানেন কি?
Share:

নগরজীবনের ছোট বাসায় বই রাখার জায়গা নিয়ে ঝামেলা লেগেই থাকে। জায়গা কম, ধুলাবালি বেশি, আর্দ্রতাও কম নয়। অথচ বই শুধু পড়ার জিনিস নয় - অনেকের কাছে স্মৃতি, অভ্যাস আর রুচির পরিচয়। এদিকে ছোট বাসায় বুকশেলফ গোছানো, সঠিক শেলফ বাছাই এবং বই সাজানোর পদ্ধতি - এই তিনটি বিষয় একসঙ্গে ঠিক না হলে বইয়ের আয়ু কমে যায়। আ...

নগরজীবনের ছোট বাসায় বই রাখার জায়গা নিয়ে ঝামেলা লেগেই থাকে। জায়গা কম, ধুলাবালি বেশি, আর্দ্রতাও কম নয়। অথচ বই শুধু পড়ার জিনিস নয় - অনেকের কাছে স্মৃতি, অভ্যাস আর রুচির পরিচয়।

এদিকে ছোট বাসায় বুকশেলফ গোছানো, সঠিক শেলফ বাছাই এবং বই সাজানোর পদ্ধতি - এই তিনটি বিষয় একসঙ্গে ঠিক না হলে বইয়ের আয়ু কমে যায়। আজ (৫ ফেব্রুয়ারি) জাতীয় গ্রন্থাগার দিবসে চলুন জেনে নেওয়া যাক কীভাবে রাখবেন আপনার শখের বইগুলো -

১. ছোট বাসায় স্মার্ট বুকশেলফ আয়োজন

ছোট ঘরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জায়গার সদ্ব্যবহার। মেঝে থেকে ছাদ পর্যন্ত উঁচু বুকশেলফ এখানে ভালো সমাধান হতে পারে। এতে জায়গা বাঁচে, আবার বইও ছড়িয়ে-ছিটিয়ে থাকে না। দেয়ালে লাগানো ফ্লোটিং শেলফও কার্যকর, বিশেষ করে বসার ঘর বা পড়ার কোণায়। তবে জানালার একেবারে পাশে শেলফ বসানো ঠিক নয়, কারণ সরাসরি রোদ বইয়ের কাগজ হলুদ করে দেয়।

বাসার ছোট্ট লাইব্রেরিটা সাজানোর ধরনগুলো জানেন কি?

বই রাখার পাশাপাশি শেলফে কিছু ফাঁকা জায়গা রাখা জরুরি, যাতে বাতাস চলাচল করতে পারে। খুব ঠাসাঠাসি করে বই গুঁজে রাখলে আর্দ্রতা জমে ছত্রাক ধরার ঝুঁকি বাড়ে।

২. কাঠ, ধাতু না প্লাস্টিক - কোন শেলফ বইয়ের জন্য ভালো?

বুকশেলফের উপকরণ বইয়ের যত্নে বড় ভূমিকা রাখে। কাঠের শেলফ দেখতে সুন্দর এবং টেকসই হলেও আর্দ্র পরিবেশে নিয়মিত পরিষ্কার না করলে ছত্রাক ধরতে পারে। তবে শক্ত কাঠ হলে বইয়ের ওজন ভালোভাবে বহন করে।

বাসার ছোট্ট লাইব্রেরিটা সাজানোর ধরনগুলো জানেন কি?

ধাতব শেলফ আধুনিক ও মজবুত, পোকামাকড়ের ভয় কম। কিন্তু আর্দ্রতায় মরিচা ধরলে বইয়ের কাগজ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই শুষ্ক ঘরে বা ভালো বাতাস চলাচল আছে এমন জায়গায় ধাতব শেলফ উপযোগী।

প্লাস্টিক শেলফ হালকা ও সস্তা হলেও ভারী বইয়ের জন্য খুব একটা নিরাপদ নয়। সময়ের সঙ্গে বেঁকে যেতে পারে। হালকা উপন্যাস বা ম্যাগাজিন রাখার জন্য এটি তুলনামূলক ভালো। তাই আপনার বইয়ের ধরন ও ঘরের পরিবেশের উপর নির্ভর করে বুকশেফল নির্বাচন করুন, শুধু সৌন্দর্য দেখে নয়।

বাসার ছোট্ট লাইব্রেরিটা সাজানোর ধরনগুলো জানেন কি?

৩. বই সাজাবেন কীভাবে - বিষয়, রং না আকারে?

বই সাজানোর ক্ষেত্রেও সঠিক পদ্ধতি জরুরি। বিষয়ভিত্তিক সাজানো সবচেয়ে ব্যবহারিক। গল্প, গবেষণা, রান্না বা ধর্মীয় বই আলাদা রাখলে প্রয়োজনের সময় সহজে পাওয়া যায়।

অনেকে রং অনুযায়ী সাজানো পছন্দ করেন, দেখতে সুন্দর লাগে। তবে এতে বই খুঁজে পাওয়া কঠিন হয় এবং ব্যবহারিক দিক থেকে এটি তেমন কার্যকর নয়।

বাসার ছোট্ট লাইব্রেরিটা সাজানোর ধরনগুলো জানেন কি?

আকার অনুযায়ী সাজানো বইয়ের মেরুদণ্ড সোজা রাখতে সাহায্য করে। ভারী ও বড় বই নিচে, হালকা বই ওপরে রাখলে শেলফের ভারসাম্য ঠিক থাকে। বাস্তবে সবচেয়ে ভালো ফল দেয় বিষয়ভিত্তিক সাজানোর সঙ্গে আকারের সামান্য সমন্বয়।

ছোট বাসায় বই রাখার মানে এই নয় যে যত্ন কম হবে। বরং সঠিক শেলফ, বুদ্ধিমান সাজানো আর নিয়মিত পরিষ্কার - এই তিনটি অভ্যাস গড়ে তুললে বই থাকবে নিরাপদ, আর আপনার ছোট ঘরেও জ্ঞান আর রুচির এক পরিপাটি কোণ থাকবে।

সূত্র: লাইব্রেরি অব কংগ্রেস, স্মিথসোনিয়ান লাইব্রেরি, গুড হাউসকিপিং ম্যাগাজিন

এএমপি/এএসএম

Read the full article

Continue reading on jagonews24.com

Read Original

More from jagonews24.com