নির্বাচন হবে অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো: আমির হামজা
jagonews24.com
Wednesday, February 4, 2026

১২ই ফেব্রুয়ারির নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া পৌরসভার ১৫ নং ওয়ার্ডে নির্বাচনি সমাবেশে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, আমার মন...
১২ই ফেব্রুয়ারির নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া পৌরসভার ১৫ নং ওয়ার্ডে নির্বাচনি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, আমার মনে হচ্ছে অস্ট্রেলিয়া-উগান্ডার যে ম্যাচ হয়, বাংলাদেশের এই ২৬ সালের ১২ই ফেব্রুয়ারির নির্বাচন এই রকমই হতে যাচ্ছে। অস্ট্রেলিয়া-উগান্ডার ম্যাচের মতোই হবে ইনশাআল্লাহ। আগামীতে প্রত্যেককে নিজের জায়গা থেকে কাজ করার আহ্বান জানাই।
তিনি আরও বলেন, আমরা যে পর্যায়ে আছি, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে মানুষের যে গণজোয়ার আমরা ১৩৮ টা ওয়ার্ডে কুষ্টিয়া সদর আসনে দেখছি। এতে এখন আমরা ১০০ ভাগ বিশ্বাসী। কুষ্টিয়া সদরে এই তিন নম্বর আসন দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ।
আমির হামজা বলেন, আমরা কয়েকটি তথ্য পেয়েছি আজকে। এ তথ্যটা দিয়েছে সিআরএফ। নির্বাচন যারা পর্যবেক্ষণ করতেছেন তারা আজকে ওয়েবসাইটে এই তথ্যটি দিয়েছেন। এই দেশে তরুণরা আছেন প্রায় ৪ কোটি। এখানে ৩৭ দশমিক ৪ পারসেন্ট মানুষ চাচ্ছে দাঁড়িপাল্লা এবার বাংলাদেশের ক্ষমতায় যাক। ধানের শীষের নাম পেয়েছি এখানে ২৭ পারসেন্ট, এনসিপি যারা আছে তাদের পারসেন্টেজ এখানে দেওয়া আছে ১৭ শতাংশ। যেহেতু এনসিপি জামায়াতে ইসলামী বাংলাদেশের সঙ্গে ১১ দলের ভেতর একটি দল। সেই হিসেবে এখনও ৯ দল বাদও দেওয়া যায়। শুধু দুইটা দলের যুবকদের যে আগ্রহ, আকাঙ্ক্ষা, তাদের যে ভোট পারসেন্টেজ হিসাবে আমরা দেখতে পাচ্ছি প্রায় ৫৫ পারসেন্ট ভোট। সুতরাং, এগুলো দেখলে আমরা আশ্বাস দিতে পারি বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ।
হামজা বলেন, দিলারা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী। তিনি আট মাস আগে একটা কথা বলেছিলেন। বিএনপি যদি ক্ষমতায় আসে মাত্র ২ বছর টিকে থাকতে পারবে। এরপর তাদের বাংলার জনগণ বিদায় করে দেবে হাসিনার চাইতেও কঠিন পরিস্থিতিতে ফেলে। যে অবস্থা এখন বাংলাদেশে, বিএনপি আর ক্ষমতায় আসতেই পারবে না। এই মানুষগুলো আন্দাজে আউল ফাউল কথা বলে না, চিন্তাভাবনা করেই বলে।
এ সময় সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, নগর জামায়াতের আমির এনামুল হকসহ জেলা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আল-মামুন সাগর/এএমএ
Read the full article
Continue reading on jagonews24.com
More from jagonews24.com
1 hours ago
Agbakoba urges state legislatures to act on medical negligence, calls for sweeping reforms

1 hours ago
Экс-судью района в Башкирии осудили за посредничество во взятке
1 hours ago
Nintendo Switch 2 sales in the West ‘slightly weaker’ than expected
1 hours ago