সমাবেশ থেকে ফেরার পথে বাসচাপায় জামায়াত কর্মীর মৃত্যু
jagonews24.com
Tuesday, February 3, 2026

কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুস ছালাম (৬০) নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় একটি বাসের চাপায় তিনি মারা যান। নিহত আব্দুস ছালাম কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর এলাকার বাসিন্...
কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুস ছালাম (৬০) নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় একটি বাসের চাপায় তিনি মারা যান।
নিহত আব্দুস ছালাম কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর এলাকার বাসিন্দা। তিনি জামায়াত ইসলামীর একজন কর্মী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী।
তিনি জানান, আব্দুস ছালামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জেলা জামায়াতের পক্ষ থেকে মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
এসকে রাসেল/কেএইচকে/জেআইএম
Read the full article
Continue reading on jagonews24.com



