1 hours ago

নির্বাচন নিয়ে যারা দ্বিধায় রয়েছেন তারা দেশ ছেড়ে পালিয়েছেন

jagonews24.com

Tuesday, February 3, 2026

1 min read
নির্বাচন নিয়ে যারা দ্বিধায় রয়েছেন তারা দেশ ছেড়ে পালিয়েছেন
Share:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচন নিয়ে যারা দ্বিধায় রয়েছেন, তারা দেশ ছেড়ে পালিয়েছেন। তাদের সাহস থাকলে দেশে এসে আইনের আশ্রয় নিক। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সাভার উপজেলার তেঁতুলঝোড়া কলেজে আয়োজিত মক ভোটিং কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের ত...

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচন নিয়ে যারা দ্বিধায় রয়েছেন, তারা দেশ ছেড়ে পালিয়েছেন। তাদের সাহস থাকলে দেশে এসে আইনের আশ্রয় নিক।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সাভার উপজেলার তেঁতুলঝোড়া কলেজে আয়োজিত মক ভোটিং কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এসময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা বাহিনী কীভাবে তা মোকাবিলা করবে—তার বাস্তব মহড়া পর্যবেক্ষণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি মক ভোটিং কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ও ভোট প্রদানের কার্যক্রমও ঘুরে দেখেন তিনি।

সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, আনসার, পুলিশ, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ ও বাংলাদেশ স্কাউটসের সদস্যরা অংশ নেন।

মাহফুজুর রহমান নিপু/এসআর/জেআইএম

Read the full article

Continue reading on jagonews24.com

Read Original

More from jagonews24.com