1 hours ago

অল্প উপকরণে বানিয়ে নিন ফ্লাওয়ার বান

jagonews24.com

Tuesday, February 3, 2026

1 min read
অল্প উপকরণে বানিয়ে নিন ফ্লাওয়ার বান
Share:

ঝকঝকে ফুলের মতো দেখতে এই ফ্লাওয়ার বান বানাতে লাগবে না জটিল কোনো উপকরণ বা দীর্ঘ প্রস্তুতি। ঘরেই থাকা অল্প কিছু উপকরণ ব্যবহার করে সহজেই তৈরি করা যায় নরম, সুগন্ধি ও মুখরোচক এই বান। বিশেষ দিন হোক কিংবা হালকা নাশতার আয়োজন, চা বা কফির সঙ্গে ফ্লাওয়ার বান মানেই আলাদা এক আনন্দ। চলুন ঝামেলা ছাড়াই শিখে ...

ঝকঝকে ফুলের মতো দেখতে এই ফ্লাওয়ার বান বানাতে লাগবে না জটিল কোনো উপকরণ বা দীর্ঘ প্রস্তুতি। ঘরেই থাকা অল্প কিছু উপকরণ ব্যবহার করে সহজেই তৈরি করা যায় নরম, সুগন্ধি ও মুখরোচক এই বান। বিশেষ দিন হোক কিংবা হালকা নাশতার আয়োজন, চা বা কফির সঙ্গে ফ্লাওয়ার বান মানেই আলাদা এক আনন্দ। চলুন ঝামেলা ছাড়াই শিখে নেওয়া যাক ঘরে বসে ফ্লাওয়ার বান তৈরির সহজ রেসিপি।

উপকরণ

  • ময়দা ৪ কাপ
  • লবণ স্বাদমতো
  • বাটার ৪ টেবিল চামচ
  • চিনি ৪ টেবিল চামচ
  • তরল দুধ ২ থেকে ২-১/২ কাপ (কম বেশি হতে পারে )
  • ইস্ট ২ চা চামচ
  • তেল সামান্য
  • ড্রাই ফ্রুটস ১ কাপ

আরও পড়ুন: 

যেভাবে তৈরি করবেন

ড্রাই ফ্রুটস ছাড়া ময়দার সঙ্গে সব উপকরণ দিয়ে ভালোভাবে মেখে ৪৫ মিনিট রেস্টে রেখে দিন। ৪৫ মিনিট পর ছোট ছোট গোল গোল বল বানিয়ে ভেতরে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ভালো করে মুখ বন্ধ করে উপরে তেল ব্রাশ করে ১৫ মিনিট রেস্টে রেখে প্রিহিট ওভেনে ১৭০ ডিগ্রি তাপমাত্রায় ১৫-২০ মিনিট বেক করুন। বেক হলে নামিয়ে সাথে সাথে বাটার ব্রাশ করে পরিবেশন করুন সুস্বাদু ফ্লাওয়ার বান।

জেএস/

Read the full article

Continue reading on jagonews24.com

Read Original

More from jagonews24.com