2 hours ago

বিতর্কিত সিরিজ ‌‘গেম অব থ্রোন্স’ স্টাইলে চলছে জামায়াত আমিরের প্রচারণা

jagonews24.com

Monday, February 2, 2026

2 min read
বিতর্কিত সিরিজ ‌‘গেম অব থ্রোন্স’ স্টাইলে চলছে জামায়াত আমিরের প্রচারণা
Share:

উচ্চ মাত্রার সহিংসতা, নগ্নতা ও যৌন দৃশ্য, শরীরিক ও মানসিক নির্যাতনের বিষয়বস্তু দেখানোর জন্য বিতর্কিত হলিউডের সিরিজ ‘গেম অব থ্রোন্স’। বিশ্বজুড়ে এটি তুমুল দর্শকপ্রিয়ও। সেই সিরিজের থিম ব্যবহার করে চলছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নির্বাচনী প্রচার। চট্টগ্রামের বড়পোল ও চকবাজার এলাকায়...

উচ্চ মাত্রার সহিংসতা, নগ্নতা ও যৌন দৃশ্য, শরীরিক ও মানসিক নির্যাতনের বিষয়বস্তু দেখানোর জন্য বিতর্কিত হলিউডের সিরিজ ‘গেম অব থ্রোন্স’। বিশ্বজুড়ে এটি তুমুল দর্শকপ্রিয়ও। সেই সিরিজের থিম ব্যবহার করে চলছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নির্বাচনী প্রচার।

চট্টগ্রামের বড়পোল ও চকবাজার এলাকায় দেখা গেছে ‘গেম অব থ্রোন্স’ স্টাইলে ব্যানার বাসানো হয়েছে জামায়াতের আমিরের। ব্যানারে লেখা ছিল ‘উইন্টার ইজ কামিং’। সেখানে শফিকুর রহমানকে তলোয়ার হাতে দাঁড়িয়ে দেখানো হয়েছে। নিচে উল্লেখ ছিল ‘দাদু ফ্যান ক্লাব চট্টগ্রাম’।

আরও পড়ুন
গোপন ছবি তুলে নারীকে ব্ল্যাকমেইল, আবার গ্রেফতার হতে পারেন নোবেল
প্রেমের গুঞ্জনের মাঝেই আরশকে প্রকাশ্যে ভালোবাসা জানালেন সুনেরাহ

সামাজিক মাধ্যমে এই ব্যানার নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

জামায়াতের নেতারা ব্যানারের সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক অস্বীকার করেছেন। ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক জাহিদুল আলম জয় গণমাধ্যমে জানান, সামাজিক মাধ্যমে কয়েকটি ফ্যান পেজের মাধ্যমে ছবি ভাইরাল হওয়ার পর কেউ এগুলো প্রিন্ট করে ব্যানার আকারে লাগিয়েছে। এটি সাংগঠনিক উদ্যোগ নয়, বরং ফ্যান বেইজের উদ্দীপনা মাত্র।

চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল আলম চৌধুরীও নিশ্চিত করেছেন, সংগঠনের পক্ষ থেকে এমন কোনো ব্যানার লাগানো হয়নি। বিষয়টি যাচাই করা হচ্ছে।

গেম অফ থ্রোন্স-এর মূল থিম ‘উইন্টার ইজ কামিং’ নর্থ জনপদে আসন্ন শীত ও বিপদের সতর্কবার্তা দেয়। এটি স্টার্ক পরিবারের দায়িত্ব ও শৃঙ্খলা রক্ষা, এবং নাইট কিং ও হোয়াইট ওয়াকারদের বিরুদ্ধে লড়াইয়ে ঐক্য ও জোট গঠনের প্রয়োজনীয়তাকে প্রতিফলিত করে। ব্যানারটি যদিও রাজনৈতিক উদ্দেশ্য নয়, তবে সামাজিক মাধ্যমে তা আলোচনার জন্ম দিয়েছে।

শফিকুর রহমান বর্তমানে দেশব্যাপী নির্বাচনি সফরে রয়েছেন। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার হয়ে চট্টগ্রাম পৌঁছান। সফরের অংশ হিসেবে কক্সবাজারের মহেশখালী, সদর, চট্টগ্রামের লোহাগাড়া, পদুয়া, সীতাকুণ্ড ও বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

 

এলআইএ

Read the full article

Continue reading on jagonews24.com

Read Original

More from jagonews24.com